Description
- যাদের ছাগল-ভেড়া কিংবা গরুর বাচ্চা পর্যাপ্ত মায়ের দুধ পায়না কিংবা কোন কারণে মা পশুটি মারা গেছে তারা মিল্ক রিপ্লেসার ব্যবহার করতে পারেন।
- ছাগল-ভেড়ার বাচ্চাকে বিকল্প দুধ হিসাবে গরুর দুধ খাওয়ালে অধিকাংশ ক্ষেত্রেই পেটের সমস্যায় ভুগে বাচ্চা মারা যায়। সেক্ষেত্রে সহজ সমাধান হচ্ছে মিল্ক রিপ্লেসার যা সারা বিশ্বের খামারীরাই ব্যবহার করেন।
- খামারীদের সহযোগীতা করার লক্ষ্যে ২০-২২% ক্রুড প্রোটিন এবং ১৬-১৮% ক্রুড ফ্যাট সমৃদ্ধ বিশ্ববিখ্যাত ব্রান্ডের মিল্ক রিপ্লেসার এখন এমআরপি মূল্যে দিচ্ছে শখের খামার এগ্রো প্রজেক্ট।
- ছাগল-ভেড়া কিংবা গরু-মহিষের বাচ্চার দৈহিক ওজনের ১০% হিসাবে দিনে দুই ভাগে ভাগ করে প্রতিবারই নতুন করে মিল্ক রিপ্লেসার বানিয়ে বাচ্চাকে খাওয়াতে হবে।
- ৩৭ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রাযুক্ত কুসুম গরম পানিতে মিল্ক রিপ্লেসার গুলাতে হবে।
- ছাগল-ভেড়া এবং গরুর বাচ্চার জন্য ১০০গ্রাম পরিমাণ Milk Replacer পাউডার ০১লিটার পরিমাণ পানিতে গুলাতে হবে।
- মহিষের বাচ্চার জন্য ১২০গ্রাম পরিমাণ মিল্ক রিপ্লেসার পাউডার ০১লিটার পরিমাণ পানিতে গুলাতে হবে।
- প্যাকেট খোলার পরে অবশ্যই বায়ুরোধী করে রাখতে হবে।
- প্যাকেটের গায়ে দেয়া নির্ধারিত মেয়াদের মধ্যেই ব্যবহার করতে হবে।
Florena gives you a fitness watch: receive 1 Xiaomi MiBand 4 Smartband as a certain reward clomid for sale hotel marina di grosseto albergo rosmarina tuscany: hotel with fitness center services, gym, solarium, restaurant







Reviews
There are no reviews yet.